নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা প্রশাসনিক প্রশিক্ষনে রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা প্রশাসনিক প্রশিক্ষনে অংশ গ্রহণের জন্য ১৩ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন।

আজ রবিবার (৩০ জুলাই) ইন্ডিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

এর আগে গত বৃহস্পতিবার তিনি ভারত সফর উপলক্ষে তার স্বীয় কর্মস্থল কুলিয়ারচর ত্যাগ করেছেন। ইউএনও সাদিয়া ইসলাম লুনা সরকারি ভাবে ভারত সফরকালে মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিষ্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সার্ভেন্ট (mid-career training on field administration for civil servants of bangladesh) শীর্ষক ৬৫ তম ব্যাচের প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন। সেখানে তিনি ১৩ দিন অবস্থন করবেন। তিনি ভারতের ন্যাশনাল অব গুড গভর্নেন্স এলবিএসএনই প্রশিক্ষণে অংশ নিবেন।

ভারত সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম সাংবাদিকদের বলেন আগামী ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ভারতের উক্ত প্রশাসনিক প্রশিক্ষণে অবস্থান করবেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করবেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম হুসাইন ।

ইউএনও সাদিয়া ইসলাম লুনা এই প্রশিক্ষণ সফরে যাওয়ার প্রাক্কালে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Tag
আরও খবর