কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ইতিহাস গড়লেন ঝিনাইদহের 'বাঘিনী' জয়ীতা! মায়ের স্বপ্ন পূরণ করে জাতীয় দলে ডাক – আনন্দে ভাসছে পুরো জেলা

ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন ঝিনাইদহের কৃতী সন্তান জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতা। মেধা, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। ঝিনাইদহ থেকে এর আগে কোনো নারী ক্রিকেটার জাতীয় দলে ডাক পাননি। সেই খরা কাটালেন কাঞ্চন নগরের এই অদম্য তরুণী। পড়াশোনা এবং খেলাধুলা—দুই মাঠেই তিনি সমান পারদর্শী। জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতার এই যাত্রা মোটেও সহজ ছিল না। তার বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর। সে লেখাপড়া করেছেন ঝিনাইদহের ফজর আলী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর বর্তমানে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। রক্তেই যার খেলা! তিনি ঝিনাইদহ জেলার বিশিষ্টক্রীড়াবিদ ও প্রমীলা ক্রিকেটার সুরাইয়া বেগম-এর কন্যা। মায়ের দেখানো পথেই আজ তিনি হাঁটছেন গৌরবের মিছিলে। এলাকাবাসীর মতে, সুরাইয়া বেগমের মেয়ে হিসেবে জয়ীতা ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অনুরাগী ছিলেন। আজ তার এই সাফল্যে গর্বিত পুরো ঝিনাইদহবাসী। জাতীয় দলে ডাক পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ঝিনাইদহের অলিতে-গলিতে চলছে মিষ্টি বিতরণ। বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আবেগময় বার্তা পাঠাচ্ছেন। তার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলেন:আপনার জন্য অনেক দোয়া এবং অভিনন্দন রইল। ঝিনাইদহের মুখ উজ্জ্বল করেছেন আপনি। ইনশাআল্লাহ, জাতীয় দলেও আপনি সেরাটা দেবেন। আপনার জন্য অফুরন্ত শুভকামনা।" শুধুমাত্র প্রতিভায় নয়, কঠোর পরিশ্রমে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। ঝিনাইদহের সাধারণ মানুষের প্রত্যাশা, জয়ীতা তার পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।সাবাস জয়ীতা এগিয়ে যাও, পুরো বাংলাদেশ তোমার সাথে আছে।
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে