কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেলের পূর্ণ জয়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ১২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ১. মোঃ ফজলুর রহমান (বিএনপি) — ২৯৬ ভোট ২. মোঃ আব্দুর রাজ্জাক (বিএনপি) — ২৯৮ ভোট ৩. শংকর কুমার দেবনাথ (বিএনপি) — ২৮৭ ভোট ৪. মোঃ শিরিন রহমান (বিএনপি) — ২৮৬ ভোট প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্রার্থীরা পেয়েছেন— মোঃ এরশাদ আলী ১৬৭, মোঃ কাশেম আলী ১৬৯, মোঃ বিপুল হোসেন ১৭০ ও মোঃ বিল্লাল হোসেন ১৪৯ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মোঃ টুটুল হোসেন ১২, মিঠুন হোসেন ৫, মোঃ মিঠুন হোসেন ৬, মোঃ মালেক আলী ৭, খুব কম ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে যান। সংরক্ষিত মহিলা সদস্য পদে মোছাঃ সাথী খাতুন (বিএনপি) ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোছাঃ হাজেরা খাতুন (জামায়াত) পান ১৬৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রশাসনের দায়িত্বে ছিলেন শৈলকুপা থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে আরো উপস্থিত ছিলেন পুলিশের বিপুল সংখ্যক সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসবি অফিসার, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিজাইডিং অফিসার, প্রশাসন, সাধারণ ভোটার ও প্রার্থীদের ভাষ্যমতে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে