কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।  

শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এ উপলক্ষে একটি বণার্ঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান,

এছাড়া আরও বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ণখোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা  লস্কর,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্লস স্কুল এন্ড কলেজ'র প্রধান শিক্ষক, অধ্যক্ষ সিনিয়র মাদ্রাসা ,পৌর আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন,যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের লাইজুর রহমান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,আওয়ামী লীগ ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 

 আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক  মো. আমির হোসেন।

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও খবর