কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে ৬দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন আমু

"ওরেবিভ্রান্ত মন, কোথায় খুঁজে বাড়াও তার সন্ধান। নয়ন মুদে জ্ঞান-তুলসী ভক্তি-চন্দন দিয়ে তাঁকে স্মরন করো, তাহলে নিজের মনেই তাঁর দেখা পাবে" ঠাকুরের এই বানীকে সামনে রেখে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে ঝালকাঠীর নলছিটিতে ৬ দিন ব্যপী শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ২৮ তম শ্রীগুরু সঙ্ঘের উৎসব।

নলছিটির হরিসভা মন্দির প্রাঙ্গনে শ্রীগুরু সঙ্ঘ নলছিটি শাখার উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার থেকে ৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। 

তপন কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তরুন কর্মকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, শ্রীগুরু সঙ্ঘের সাধারন সম্পাদক অমল চন্দ্র কর্মকার। 


সংঘের সদস্য সুদেব কুমার দাসের তত্ত্বাবধানে আনন্দ শোভাযাত্রার আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, কৃষ্ণ লাল চক্রবর্তী, পরেশ চন্দ্র দাস, অশোক কর্মকার, রনত কুমার দাস প্রমূখ।

শোভাযাত্রা শেষে ধর্ম আলোচনা সভার আয়োজন করা হয়, এরপর রাত ১০ঃ৩০ মিনিটে শ্রীশ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞের শুভ অধিবাসের ঘোষনা করা হয়। আগামী ৭ই মার্চ মঙ্গলবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী এই তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে সকলে আমন্ত্রীত) 

Tag
আরও খবর