কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

 ঝালকাঠির রাজাপুরে জেল হাজতে থাকা আসামিদের বসতঘর লুটপাটের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানান, পাশর্^বর্তী মৃত. আব্দুল মজিদ মৃধার ছেলে ছিদ্দিকুর রহমান বাদী হয়ে আমাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একই পরিবারের ৫ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় আমাদের জেল হাজতে থাকার সুযোগে বাদীর লোকজন বসতঘরে ডুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলীল সহ মালামাল লুট করে নিয়ে যায়। শুধু লুটপাটই নয়, বসতঘরে ব্যবহৃত আসবাবপত্র ভেঙে রেখে যায়। জামিনে আসা ভুক্তভোগী রেবা বেগম জানান, বাদী ছিদ্দিক ও তার মেয়ে জামাই ইকবালের ভয়তে বাড়িতে যেতে পারছিনা। আমরা এখন জামিনে এসেও পালিয়ে বেড়াচ্ছি। রেবা বেগম আরও জানান, পরিবারের লোকজন পলাতক ও জেলে থাকায় গৃহস্থালি সামগ্রী কিছুই নেই। ঘরবাড়ি, সংসার সব শেষ হয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই।  

এ বিষয় অভিযুক্ত ছিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করে জানান, তারা জেলে থাকা অবস্থায় তার ফুফু নুরজাহান ও তার স্বজনরা মালামাল নিয়ে গেছে। কিছু মালামাল স্থানীয় মহিলা মেম্বারের কাছে জব্দও রয়েছে। আর এটা আমাদের মামলাটার বিরুদ্ধে তারা একটা মামলা সাজানোর চেষ্টা করছেন।  

রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  

উল্লেখ্য, প্রেম সংগঠিত একটি বিষয়ে ওই গ্রামে সম্প্রতি ছিদ্দিক মৃধার ছেলে মো. নাঈম হোসাইন আত্মহত্যা করে। এ আত্মহত্যার ঘটনায় নাঈমের পরিবার ভুক্তভোগী ওই রেবা বেগমের পরিবারকে দায়ী করেন।  

Tag
আরও খবর