জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

নলছিটিতে স্বেচ্ছা‌সেবক দলের সভাপ‌তির বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (৮জানুয়ারি) আনুমানিক রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষনে সব পুড়ে যায়। আগুনের তীব্র লে‌লিহান শিখা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।

নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, আমাদের অগ্নিকান্ডের খবর দেয়ার পর ঘটনাস্থ‌লে পৌঁছানোর আগেই সমগ্র ঘর পুড়ে ছাই হ‌য়ে গেছে। স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রেন, ফায়ার সা‌র্ভিস‌কে ফোন দি‌লেও তারা আস‌তে অ‌নেক দে‌রি ক‌রে‌ছেন, যথাসম‌য়ে আসলে হয়‌তো কিছু মালামাল রক্ষা করা যেত ।

ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মুঠোফোনে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সাথে জরিত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না তবে প্রতিবেশীরা ফোন করে বলেছে আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে আমার নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর