জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেই নৌকা দিয়েছে : শাহজাহান ওমর

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, সামনে নির্বাচন হবে তবে বিরোধী দল নির্বাচন বয়কট  করার চেষ্টা করবে।তবে এই অঞ্চলে বিরোধী দল থাকার কথা না যেহেতু আমি এই দলে যোগদান করেছি।বরিশাল বিভাগে বিরোধী দল থাকবে না। শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে  নৌকা দিয়েছে। যারা আমার বর্তমান দলে না আসবে তারা যদি দলের বিরুদ্ধে,নেতাদের বিরুদ্ধে  কটুক্তি করে, খারাপ কথা বলে তাহলে তার ফলাফল মোটেই সুন্দর হবে না। 


শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজাপুর কানুদাসকাঠী ইসলামি কমপ্লেক্স মাঠে নির্বাচনী মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শাহজাহান ওমর আরও বলেন, বাংলাদেশের গনতন্ত্র, বৃটিশ, ইউটোপ, জাপানের গনতন্ত্র এক নয়।গনতন্ত্র কোন দেশের জন্য প্রযোজ্য যে দেশের জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের দেশের ৯৯% মানুষ বকলম।গনতন্ত্র ঐ দেশের জন্য প্রয়োজন যে দেশে মোটামুটি মানুষ শিক্ষিত। যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না।যে দেশের মানুষ একটি ছাদের নিচে ঘুমায়, যেদেশের মানুষ পেপার পত্রিকা পড়ে পৃথিবীর সম্পর্কে একটা ধারণা আছে। তাদের জন্য গনতন্ত্র, আমার দেশে কিসের গনতন্ত্র। আমাদের দেশের গনতন্ত্র হবে এদেশের জনগণ যেটা অনুভব করে, যেটা তারা  চায়।আমাদের দেশের লোক চায় সুখে শান্তিতে থাকতে। 


রাজাপুর -কাঁঠালিয়া আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ,কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বদু সিকদার, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, মঠবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, কাঁঠালিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার সহ অনেকে ৷ 
Tag
আরও খবর