জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

নলছিটিতে বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ: নিহত- ৩

ঝালকাঠির নলছিটিতে বরিশাল- কুয়াকাটা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বেপারি পরিবহনের সাথে যাত্রীবাহি মাহেন্দ্র`র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে‌ছে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। ইতোমধ্যে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায় বরিশাল থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন জিরোপয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা রুপাতলীগামী মাহেন্দ্র`র সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এসময় মাহেন্দ্রে থাকা বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন বরিশাল সদরের চরবাড়িয়া এলাকার খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (৪৫), অপরজন নলছিটি উপজেলার কাবদেবপুর গ্রামের আজিজ খানের ছেলে রাজিব খান (৪০), সুবিদপুর ইউনিয়ন নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার(৩৫)।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী জানান দূর্ঘটনার শিকার মাহেন্দ্র ও পরিবহন সড়িয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag
আরও খবর