আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলারসহ দেওয়ানগঞ্জের কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। পরে বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান ডিবির কর্মকর্তা।

​অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০০ ডলারের ১০০টি, ১০০ ডলারের ১০০টি, ৫০ ডলারের ৯৫টি, ৫ ডলারের ১৯৯টি এবং ১ ডলারের ৯৮টি জাল নোট উদ্ধার করে। এছাড়া জালিয়াতির কৌশল হিসেবে ৫ ডলারের জাল নোটের সাথে একটি ও ১ ডলারের জাল নোটের সাথে দুটি আসল নোট রাখা হয়েছিল। এর পাশাপাশি তাঁদের কাছ থেকে ৩টি পুরাতন মুঠোফোন (ভিভো, ইনফিনিক্স ও সিম্ফনি) এবং অপরাধে ব্যবহৃত একটি কালো রঙের নিবন্ধনবিহীন ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া ও এসআই রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন। ডিবির ওসি জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জাল ডলার, মাদক ও অস্ত্রের কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স এবং এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ জোরদার করা হবে।

আরও খবর