বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনই ভ্রাম্যমাণ আদালতে পুড়ানো হলো ১০টি রিং জাল

জামালপুরের ইসলামপুরে নিষেধাজ্ঞা ভেঙে যমুনা নদীকে ইলিশ মাছ ধরতে চেষ্টা চালায় স্থানীয় একদল  জেলে। এসময় ভ্রাম্যমাণ আদালতে জেলেদের মাছ ধরা ১০টি রিং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নদীতে মাছ ধরতে ফেলানো জব্দকৃত জেলেদের ওই রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 


মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞা শুরুর দিনই যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে নিষিদ্ধ জাল মজুত ও বাজারজাত ঠেকাতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 

ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েন বলেন, 'ইঞ্জিন চালিত নৌকাযোগে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে আমরা অভিযান করেছি। এসময় জেলেরা শটকে পড়লেও যমুনা নদী থেকে জেলেদের ১০টি নিষিদ্ধ  চায়না রিং জাল জব্দ করে পরে ভ্রাম্যমাণ আদালতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণে আমরা বদ্ধপরিকর।'


আরও খবর