গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক

জামালপুরের ইসলামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা

চলাকালীন পরীক্ষাকেন্দ্র সংলগ্ন একটি ফটোকপির দোকান খোলা রাখার দায়ে দোকানটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া ওই ফটোকপি দোকানের দুই কর্মচারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র সংলগ্ন আজিজ কম্পিউটার ফটোস্ট্যাট অ্যান্ড ইন্টারনেট নামে ওই দোকানটি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। দোকানটির দুই কর্মচারীকে আটক করা হয়। 

আটকরা হলো, ইসলামপুর পৌর শহরের মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের ছেলে মিজানুর রহমান এবং পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের অহুল শেখের ছেলে মো. জুয়েল। বর্তমানে তাঁরা ইসলামপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছে। 

ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র সংলগ্ন একটি  ফটোকপির দোকান খোলা রাখা হয়েছিলো। দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় দোকানটির দুইজন কর্মচারীকে আটক করে পুলিশে হেফাজতে দেওয়া হয়েছে। সন্ধ্যায় পরিবারের জিম্মায় আটক দুইজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

সিলগালা করা আজিজ কম্পিউটার ফটোস্ট্যাট অ্যান্ড ইন্টারনেটের স্বত্বাধিকারী আজিজুর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালে ফটোকপি করা হয়নি। কিন্তু কর্মচারীরা আমার অজান্তে দোকান খোলে ছিলো। খবর পেয়ে তাঁদেরকে দোকান বন্ধ করতে বলেছি। কিন্তু তৎক্ষণে ইউএনও স্যার দোকানে অভিযান চালিয়েছেন। ভবিষ্যতে এমন ভুল হবে না।'

আরও খবর