কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

লাখাইয়ে বোরোধান কর্তনে হারভেস্টার মালিকদের সিন্ডিকেট,যেন মরার উপর খাঁরার ঘাঁ,,,,

লাখাইয়ে বোরোধান কর্তনে হারভেস্টার মালিকদের সিন্ডিকেট,যেন মরার উপর খাঁরার ঘাঁ,,,,   লাখাই উপজেলায় আগাম বন্যায় তলিয়ে গিয়াছে কৃষকের সোনালী স্বপ্ন। একদিকে ভারী বৃষ্টি আর বন্যার আতঙ্ক, অন্যদিকে ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টারের’ মালিকদের সিন্ডিকেটে পিষ্ট হচ্ছে সাধারণ কৃষক। সরকারিভাবে ধান কাটার রেট প্রতি কেয়ার (৩২ শতাংশ) ১৭৫০ টাকা নির্ধারণ করা হলেও যন্ত্র মালিকরা কৃষকদের জিম্মি করে আদায় করছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত। অভিযোগ উঠেছে, কৃষি বিভাগের কর্মকর্তাদের উদাসীনতা ও তদারকির অভাবে মাঠ পর্যায়ে কৃষকদের এই ‘গলাকাটা’ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। বুধবার(০৬ই মে)লাখাই উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় এক এক হাওরে এক এক রকম চার্জ আদায় করছে হারভেস্টার মালিকরা। সাতবিলা হাওরের মালিক মোঃ শরীফ মিয়া বলেন,উজান এবং নিচ মিলে আমার ১০কেয়ার ধানের জমি, বোরোধান চাষ করতে আমার মোট খরছ হয়েছে ৪৫হাজার টাকা, বন্যায় আমার ৬কেয়ার জমি তলিয়ে গিয়াছে,উজানে ৪কেয়ার জমিতে ধান পেঁকে মাঠিতে মিশে যাচ্ছে, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে হারভেস্টার মালিকদের তালবাহানা, হারভেস্টার মালিকরা প্রতি কেয়ার ৪হাজার টাকা চাচ্ছে, কি করবো ভেবে পাচ্ছি না,আমি আর জীবনে বোরোধান চাষ করবো না। সিংহগ্রামের কৃষক আজিজুল হক বলেন,আমাদের হাওরের ধান তলিয়ে গিয়াছে,সবারই উজান হাওরে অল্প অল্প জমি আছে,ধান কর্তন করার সময় হয়েছে, কিন্তুু হারভেস্টার মালিকরা প্রতি কেয়ার ৪৫০০/৫০০০হাজার টাকা চাচ্ছে,সরকারী চার্জ অমান্য করে অতিরিক্ত চার্জ দাবি করছে,এ যেন"" মরার উপর খাঁড়ার ঘাঁ।আমরা কৃষকদের আর কষ্ট বলার জায়গা নাই। কৃষকদের মতে, কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে এসে তদারকি না করার সুযোগেই হারভেস্টার মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। বন্যাকবলিত এই দুর্দিনে কৃষকের মন বুঝতে নারাজ। কৃষকদের এই সংকটময় মুহূর্তে উপজেলা কৃষি বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার এবং অতিরিক্ত অর্থ আদায়কারী হারভেস্টার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
Tag
আরও খবর






আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে