জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর


গাইবান্ধা সদর -২ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরের জামিনের আবদেন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকালে গাইবান্ধা জেলা অতিরিক্ত চীপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.জাহাঙ্গীর হোসেনের আদালতে এই আদেশ দেন। এসময় আদালতে আসামী উপস্থিত ছিলেন। আসামী পক্ষের প্রধান আইনজীবী নিরঞ্জন রায়ের নেতৃত্বে শতাধিক আইনজীবী আদালতে শুনানিতে অংশ নেন। উপর দিকে রাষ্ট্রপক্ষ, বিএনপি পন্থী আইনজীবী বা কেউই আসামীর বিপক্ষে আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সময় গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদল অফিসে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার আসামী ছিলেন সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির। তিনি স্বৈরাচার হাসিনার পতনের পর পরই আত্নগোপনে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির দিনাজপুর শহরের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার দুপুরে গাইবান্ধায় আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়। আদালত থেকে বের হওয়ার সময় পুলিশ হাত কড়া লাগােেনার সময় দায়িত্বরত পুলিশের উপর শাহ্ সারোয়ার কবির ক্ষেপে যান। পরে পুলিশ হাত কড়া না পড়িয়ে কার্ভাড ভ্যানে করে জেল হাজতে নিয়ে যান। গাইবান্ধা আদালতের পুলিশের উপ- পরিদর্শক আজিজুল হক বলেন, আদালতে আসামী শুনািিনর সময় আমি রাষ্ট্র পক্ষের হিসেবে ছিলাম। তবে আদালতে রাষ্ট্র পক্ষের কোন আইনজীবীকে দেখি নাই। গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের রাষ্ট্র পক্ষের প্রধান আইনজীবী পিপি) আব্দুল হালিম প্রমাণিক বলেন, আমি ডিসি অফিসে থাকার কারনে ওই আসামীর বিপক্ষে আদালতে উপস্থিত থাকতে পারি নাই। আগামীকাল ওই আসামী বিরুদ্ধে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

আরও খবর