নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাভারে ট্রেইনি পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই আটক ৩

আটককৃত ৩ আসামী

রাজধানী ঢাকার নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমী থেকে ট্রেনিং শেষ করে সাভারের বাসায় ফেরার পথে এস কে ফয়সাল অমি নামে এক ট্রেইনি পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলসহ দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।সোমবার (২৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লাহ হিল কাফি।

গ্রেপ্তারকৃত ৩ ছিনতাইকারী হলো, মোঃ সুজন (২৮), মোঃ আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)।তারা সকলেই সাভারের বিভিন্ন এলাকার অস্থায়ী বাসিন্দা।এর আগে গত ৫ অক্টোবর দিবাগত রাত ৩ টা নাগাদ রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সাভারের বাসায় ফেরার পথে সাভারের পৌর এলাকা রাজাশন জি.কে গার্মেন্টস এর সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী ট্রেইনি পাইলট এস. কে ফয়সাল অমি (২৮)।

সেসময় অজ্ঞাতনামা ৪ ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করার পাশাপাশি ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ভুক্তভোগীর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী আরো বলেন, “ছিনতাইয়ের ঘটনার পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে।

সর্বশেষ শনিবার রাতে এঘটনায় সরাসরি জড়িত ৩ জনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ আরও জানায়, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই সাভার মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে








ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১২০ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে