নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে চান্দিনা-বাগুর বাস স্টেশন

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যেসব এলাকায় যানজট নিত্যসঙ্গী তারমধ্যে অন্যতম চান্দিনা-বাগুর বাস স্টেশন। প্রতিদিনই ওই স্টেশন এলাকায় যানজট কখনও কখনও দীর্ঘ হয়ে উভয় পাশে ২-৩ কিলোমিটার এলাকার বিস্তার করে। ঈদ মৌসুমে অতিরিক্ত যানবাহনের চাপে ওই স্টেশন এলাকাটি হতে পারে দূর্ভোগের অন্যতম কারণ।

মহাসড়কের চান্দিনা-বাগুর স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, স্টেশন এলাকায় থাকা ফুটওভার ব্রীজ ব্যবহার না করে অধিকাংশ পথচারীরা দলবদ্ধ ভাবে মহাসড়ক পারাপার, মহাসড়কের দুই পাশে অবৈধ দোকান-পাট গড়ে উঠা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং না করা, মহাসড়কের মাঝেই বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো, স্টেশন এলাকায় অবৈধ মারুতি স্টেশন গড়ে উঠা সহ নানা কারণে যানজট কমাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাস যাত্রী এ.এম মতিউর রহমান জানান, আমি ব্যবসায়ীক কাজে সপ্তাহে ২/৩দিন ঢাকা যাই। কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যানজটের তিনটি নির্ধারিত স্থান। এর মধ্যে নিমসারের কাঁচা বাজার, চান্দিনা-বাগুর বাস স্টেশন এবং মদনপুর চৌমুহনী। প্রায় ৯৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে অন্য কোথাও যানজট না থাকলেও এই তিনটি স্থানে যানজট অবধারিত। এছাড়াও মহাসড়কের চান্দিনার মাধাইয়া ও দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশন এলাকাগুলোতে প্রায়ই যানজট সৃষ্টি হয়। ওই যানজট নিরসনে কার্যত কোন ভূমিকা নেই প্রশাসনের।

বাস চালক বিল্লাল হোসেন জানান, যেখানে আমাদের গাড়ি থামানোর কথা সেখানে রিক্সা, মারুতি স্টেশন। মহাসড়কের পাশে অবৈধ দোকান-পাট বসার পর তার সামনে মারুতি গাড়ির এলোপাথারী সারি। আমরা বাধ্য হয়েই মহাসড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠাই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনি দেখেন তো, মারুতি গুলো কয়েকটি সারি হয়ে মহাসড়কের অর্ধেক দখল করে আছে’। এমন পরিস্থিতি চলতে থাকলে যানজট কিছুতেই কমবে না।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, মহাসড়কের পাশে থাকা দোকানগুলো থেকে প্রতিদিন চাঁদা আদায় ও অবৈধ মারুতি থেকে প্রতিদিন চাঁদাবাজি বন্ধ করা না হলে স্টেশনের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা মোটেও সম্ভব হবে না। এছাড়া হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে টহল না দিয়ে স্থায়ী ভাবে এই ষ্টেশনে একটি টিম কাজ করলেই যানজট নিরসন সম্ভব।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ওবায়েদুল হক জানান, ঈদকে সামনে রেখে আমরা অতিরিক্ত পুলিশ ও পাবলিক ডিফেন্স পার্টি নিয়োজিত করেছি। আশাকরি ঈদে চান্দিনা ও ইলিয়টগঞ্জ বাজার এলাকার কোথাও যানজট থাকবে না।

আরও খবর