পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

টেকনাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগৃহীত ৪ লাখ টাকা অনুদান যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফে ত্রাণের জন্য নগদ টাকা সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা সীমান্ত উপেজলা টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৩ লাখ ৯৪ হাজার ৫৮২ টাকা সংগ্রহ করেছে। এসব টাকা অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা। 


শনিবার (২৪ আগস্ট) দুপুরে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাশাপাশি সরকারী ডিগ্রী কলেজের পক্ষ থেকে বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে টেকনাফ ঝর্ণা চত্বরের মোড়ে চেয়ার-টেবিলসহ বুথ তৈরি করে ত্রাণের টাকা সংগ্রহ করা হচ্ছে।  


টেকনাফ বাসস্টেশন বায়তুল করম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মলনে স্থানীয় সমন্বয়ক কলেজ ছাত্র বাহা উদ্দিন বলেন, ‘বন্যার্তদের জন্য আমরা ত্রাণ তহবিল গঠন করে সকল শ্রেণীর মানুষের ধারে ধারে যায়। এখানে ভিক্ষুক থেকে শুরু করে সকল মানুষ, দেশ-বিদেশে থাকা প্রবাসী ভাইয়েরাও সাহায্য দিয়েছে। আমরা একদিনে প্রায় ৪ লাখের কাছাকাছি নগদ অর্থ সংগ্রহ করেছি। এই টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে কালকে ব্যাংকে জমা করা হবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোরশেদ আলম, রুবায়েদ, আব্দুর রহমান, মো. তামিমসহ আরও অনেকে।

Tag
আরও খবর