পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গামবোট দুর্ঘটনায় নিখোঁজ মনিরের খোঁজ মিলেনি

কক্সবাজার-মহেশখালী নৌপথের বাঁকখালীর মোহনায় গামবোট দুর্ঘটনায় নিখোঁজ মনির উদ্দিনকে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি। 


সর্বশেষ শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০ টা পর্যন্ত মনিরের খোঁজ পাওয়া যায়নি। 


জানা গেছে, মনির উদ্দিন কোস্ট ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পে কর্মরত ছিলো। সে কক্সবাজার থেকে মহেশখালী গ্রামের বাড়িতে যাওয়ার পথে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়। 


মহেশখালীর বাসিন্দা এবং অধিকার কর্মী এস. এম. রুবেল বলেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা কাল থেকে নদীতে মনিরকে খুঁজতেছে। কিন্তু কোথাও পাচ্ছি না। গতকাল সন্ধ্যা ৭টা থেকে প্রশাসনের ধারে ধারে ঘুরেছি উদ্ধার করবার জন্য। রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬নং ঘাটে ছিল ছাত্র-জনতা। কিন্তু প্রশাসন কিছুই করেনি। কারণ কি জানেন? মহেশখালীবাসী হিসেবে আমাদের দুইআনা দাম নাই। কাল সকালে আমরা দুটো বোট নিয়ে আপনাকে খুঁজতে বের হবো। যতদিন পাবো না, ততদিন খুঁজবো। আর প্রশাসনের গাফেলতির বিষয়টিও আমরা দেখছি।


আরেক বাসিন্দা রুহুল আমিন বলেন, ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মনিরকে খোঁজে না পাওয়া দুঃখজনক। তাঁকে খোঁজার জন্য কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের। আমাদের আর কত ভাইকে এই নৌরুটে হারাব!


আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়া স্বত্বেও ওই গামবোটে কোন যাত্রীকে লাইফজ্যাকেট দেওয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া ৪০ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

Tag
আরও খবর