পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

কক্সবাজার সদর মডেল থানার সেনা নিরাপত্তা ডিউটি প্রত্যাহার

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম স্থিতিশীল হওয়ায় সেনা নিরাপত্তা ডিউটি প্রত্যাহার করা হয়। সন্ধ্যা ৭.০০ টায় সদর মডেল থানার ওসি, ডিউটি অফিসার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ৯ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা অফিসার ক্যাপ্টেন রিদুয়ান ধন্যবাদ জ্ঞাপন করে সেনা নিরাপত্তা ডিউটি প্রত্যাহার করেন। পরবর্তী সময়ে জরুরী প্রয়োজন হলে সেনাবাহিনী পুলিশের সহায়তায় এগিয়ে আসবেন বলে আশ্বাস প্রদান করেন ক্যা: রিদুয়ান। এসময় ৯ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা কর্মকর্তা ক্যা: রিদুয়ানের সাথে আরও উপস্থিত ছিলেন,যথাক্রমে,ওয়ারেন্ট অফিসার,ছানোয়ার,সার্জেন্ট শরিফ।


উপস্থিত ওসি রাকিবুজ্জান জরুরী মূহুর্তে পুলিশের সহযোগিতায় গর্বিত সেনা সদস্যরা এগিয়ে এসে পুলিশের জানমাল রক্ষা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সদর মডেল থানার পুলিশ সদস্যদের পাশাপাশি ডিউটি অফিসার সুষ্ময় দাস গুপ্ত উপস্থিত ছিলেন।


অন্তরবর্তীকালীণ সরকারের স্বারাষ্ট্র উপদেষ্টা গত ১৫ আগস্টের মধ্যে সকল পুলিশ সদস্যদের থানায় যোগদান নিশ্চিতের যে ঘোষণা প্রদান করেন। সেই ঘোষণা মতে যে সমস্ত পুলিশ সদস্য নিজ কর্মস্থল সদর মডেল থানায় যোগদান করেন, তাদের গত ১৮ আগস্ট থানার সকল অস্ত্র ও গোলাবারুদ বুঝিয়ে দেয়া হয়। এর মাধ্যমে থানার সকল কার্যক্রম সম্পূর্ণ ভাবে চালু হয়। থানার স্বয়ংসম্পূর্ণতা ও নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের পর আজ ২২ আগস্ট হতে থানা থেকে সেনাবাহিনীর নিরাপত্তা ডিউটি প্রত্যাহার করা হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশে সেনাবাহিনী পুলিশের পাশে থাকবে এই আশ্বাস প্রদান করা হয়।


উল্লেখ্য ৫ আগস্ট দেশের সংকটময় পরিস্থিতিতে রামু সেনানিবাসের ২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৯ ইস্ট বেংগলের অধিনায়ক লে: কর্ণেল তানভীরের নেতৃত্বে থানার সকল অস্ত্র গোলাবারুদ নিরাপত্তা নিশ্চিত করতে রামু সেনানিবাসে নিয়ে রাখা হয়েছিল।

Tag
আরও খবর