পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

আর কোন ষড়যন্ত্র হতে দেয়া হবে না : চকরিয়ায় জামায়াতে আমীর ডা.শফিকুর

আমরা ষড়যন্ত্রের সুড়সুুড়ানি শুনতে পাই, আজ এই ষড়যন্ত্র কাল ওই ষড়যন্ত্র। আর কোন ষড়যন্ত্র হতে দেয়া হবে না।


১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তোমাদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত। তোমাদের সকল ষড়যন্ত্রকে ধুলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।


বুধবার (২১ আগষ্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চকরিয়ার আহাসান হাবিবের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ পরিবর্তী এক পথসভায় এসব কথা বলেন তিনি।


চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা যদি আর কোন স্পর্ধা দেখাও বাংলার জনগণ কীভাবে তোমাদের শিক্ষা দিতে হয় দেখিয়ে দিবে।


তোমরা গাল ফুলিয়ে বলতে এই দেশ আমার আর আমার বাপ-দাদার, আমাদের চৌদ্দঘোষ্টির। ভাবখানা এমন যেন আমরা সবাই তাদের চাকরবাকর।


জামায়াতে আমীর ডা.শফিকুর রহমান আরও বলেন, আমরা জানি আত্মহত্যা হারাম কিন্তু তার চেয়ে নিকৃষ্ট মানুষের সাথে গাদ্দারি করে পালিয়ে যাওয়া। ২০১০ সালে জাতির শ্রেষ্ট সন্তানদেরকে যারা বেইজ্জত করেছে তাদের পরিণাম এখন তারা পাচ্ছে।


সবশেষে তিনি বলেন, আমাদের এখন রক্ত গরম থাকলেও মাথা ঠান্ডা রাখতে হবে। এঁটাই হবে আমাদের এ্যাকশন।


এসময় আরও বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান,চট্টগ্রাম মহানগরের আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী,কক্সবাজার জেলা আমীর নুন আহম আনোয়ারী প্রমুখ।


এছাড়া জেলা ও উপজেলার জামায়াতের নেতা, ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


এদিন সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে। তিনি সড়ক পথে চকরিয়ায় আসেন।


পরে তিনি গত ১৮ জুলাই কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত আহাসান হাবিবের বাড়িতে যান। সেখানে সফরসঙ্গীদের নিয়ে নিহত আহসান হাবিবের কবর জিয়ারত করেন।


নিহত আহসান হাবিব চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও হেলাল উদ্দিনের ছেলে।


নিহত আহসান হাবিব চকরিয়া সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র ছিলো।


১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তিনি কক্সবাজার শহরে যান। সেই আন্দোলনে তিনি সন্ত্রাসীদেও গুলিতে নিহত হন।

Tag
আরও খবর