পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

মাফিয়া খ্যাত সাবেক এমপি বদি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে ।


র‍্যাব সূত্র বলছে, তাকে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্রেফতার করা হয়। 


মঙ্গলবার (২০ আগস্ট) রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণির কাছ থেকে জানতে চাওয়া হয় বদির মামলার বিষয়ে। তিনি মুঠোফোনে জানান, ৫ আগস্ট বিএনপির এক নেতার মার্কেট ভাঙচুর করাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহর দায়ের করা ওই মামলায় আব্দুর রহমান বদি এক নম্বর আসামী। সেই মামলায় হত্যাচেষ্টার ধারাও রয়েছে। 


তবে তার বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই বলে জানা গেছে। কিন্তু টেকনাফ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের মাফিয়া হিসেবে খ্যাতি রয়েছে তার। তার আপন ভাইসহ আত্মীয় স্বজনরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। 


আব্দুর রহমান বদি আওয়ামীলীগের রাজনীতির আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কথিত আছে টেকনাফ এলাকার কিং হিসেবে পরিচিত বদির হাতে থাকতো বিরোধী সব রাজনীতিকরাও। বিশেষ করে নির্বাচন কেন্দ্রীক রাজনীতিতে বদি খুব পটু। 


মামলার কারনে গেলো দুই সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও নিজের স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন পাইয়ে দিয়ে বানিয়েছিলেন সংসদ সদস্য। কিন্তু সংসদ সদস্য স্ত্রী হলেও সমস্ত প্রটোকল ব্যবহার করতেন বদি। এনিয়ে সমালোচনা থাকলেও থোড়াই কেয়ার করতেন বদি।

আরও খবর