পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

টেকনাফে মোবাইলে ‘ভিডিও ধারণ’ নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সাঈদ।


এর আগে, বুধবার আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


নিহত যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি ওই এলাকার হাফেজ আব্দুল খালেকের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, নাটমোড়াপাড়ার জনৈক হেলালের দোকানে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওর জের ধরে স্থানীয় যুবক জাফর ওরফে মাইক জাফরের সঙ্গে সালমানের বাগ্বিতণ্ডা হয়।


ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী সালমানের চাচাতো ভাই মোহাম্মদ আতিক বলেন, রাতের খাবার খেয়ে পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। এ সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিক সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সাঈদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

Tag
আরও খবর