পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

গোলাগুলির ঘটনায় টেকনাফ বিজিবি কমান্ডারের বিবৃতি

টেকনাফে গোলাগুলির ঘটনায় বিবৃতি দিয়েছেন টেকনাফ-২ বিজিবির কমান্ডার লে. কর্নেল মহিউদ্দিন। বুধবার (২ আগস্ট) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন-বিজিবি কর্তৃক চিহ্নিত মাদক কারবারি জাফর আলমকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।


এসময় মাদক চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলি বিনিময় হয়। এসময় বিজিবির ৭ সদস্য গুরুতর আহত হয়েছেন।


তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দুপুর ১২টার দিকে চিহ্নিত মাদককারবারি জাফর আলমকে ২০ হাজারের অধিক ইয়াবাসহ আটক করে।


পরবর্তীতে টহলদল আটক মাদককারবারি জাফর আলমকে নিয়ে লেদা বাজার অতিক্রমকালে তার সহচরেরা মাইকিং করে তাদের আত্মীয়স্বজন দিয়ে রাস্তা অবরোধ করে। এসময় জাফর আলমের ভগ্নিপতি ডাকাত হারুন তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিজিবি ও ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতার ওপর গুলিবর্ষণসহ হামলা করে এবং মাদক কারবারি জাফর আলমকে ছিনিয়ে নিতে চেষ্টা করে।


এসময় বিজিবি টহলদল আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি করে এবং সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে আসামি ও মাদকসহ ফেরত আসে। সন্ত্রাসীদের হামলায় ৭ জন বিজিবি সদস্য গুরুতর আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আঘাতের বৈশিষ্ট্য পর্যালোচনায় ছররা গুলি বা দেশীয় বন্দুকের আঘাত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মাণ হয়।


তিনি আরও জানান, চিহ্নিত মাদককারবারি জাফর আলমকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং এ ঘটনার সঙ্গে জড়িত জ্ঞাত ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

Tag
আরও খবর