পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

বাড়তি দাম নেওয়ায় ‘হোটেল কক্স টুডে’কে ভোক্তা অধিকারের জরিমানা

পেপসি ক্যানের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়েছে হোটেল কক্স টুডে, একজন গ্রাহকের এমন অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


অভিযোগকারী সাদ্দাম হোসাইন জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর কক্সবাজারে অবস্থিত হোটেল কক্স টুডের রেস্টুরেন্টে দুইটি ২৫০ মি.লি এর পেপসি ক্যান কিনেন তিনি। কিন্তু তাতে প্রতিটি ৫০ টাকা করে মূল্য উল্লেখ থাকলেও হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকটি ১০০ টাকা করে দাম নিয়েছে। এই বিষয়ে হোটেলের দায়িত্বরত ম্যানেজারের কাছে ব্যাখা জানতে চাইলে কোনো ব্যাখ্যা দেয়নি তারা। পরে তিনি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেন।


তিনি আরও জানান, ভোক্তা অধিকারে অভিযোগ করার পর প্রায় তিন মাস পর অধিদফতর থেকে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে মর্মে বার্তা পাঠায়। অর্থাৎ অভিযোগকারীকে না ডেকেই অভিযোগ নিষ্পত্তি করে পেলেন ভোক্তা অধিকার। পরে তিনি বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালকের কাছে গেলে অভিযোগটি পুনরায় তদন্ত শুরু হয় এবং কয়েক দফা উভয়পক্ষকে শুনানী করে অভিযোগের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। এক পর্যায়ে এই ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেন। পরে নামমাত্র জরিমানা করেন ভোক্তা অধিকার।



এই বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়ে উভয় পক্ষের শুনানী শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে হোটেল কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমনটি পুনরাবৃত্তি হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। সামগ্রিক বিষয় বিবেচনা করে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ধার্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag
আরও খবর