পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

চকরিয়ার বদরখালী থেকে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা ১নং ওয়ার্ডের সাকিনস্ত এলাকা থেকে সাহাব উদ্দিন (৪৫) নামের এক পরোয়ানাভুক্ত অস্ত্রধারী আসামিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।


রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর ধৃত আসামি সাহাব উদ্দিন (৪৫)কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে উপস্থিত স্বাক্ষীদের সামনে তারই শয়নকক্ষের তোশকের নিচ থেকে ২টি দেশীয় তৈরি (এলজি) বন্ধুক, ৩ রাউন্ড কার্তুজ ও খাটের নিচ থেকে ৩টি কিরিচ ও ২টি দা জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, মারামারির মামলাসহ মোট দশটি মামলা রয়েছে বলে জানা গেছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর