পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

বিএনপি'র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ-মেয়র মুজিবুর রহমান

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে দেশের সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে। বিশেষ করে তারা দেশে আবারও তথাকথিত সেই ১/১১ সরকার আনার স্বপ্ন দেখছে, তাই বিদেশি প্রভূদের পা চেটে ক্ষমতায় যাওয়ার আশায় পাগল হয়ে গেছে দলটির নেতারা। এমন বাস্তবতায় জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপপ্রচার এবং ষড়যন্ত্র বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।


এছাড়া বিএনপির ধংসাত্বক রাজনীতি এবং অরাজকতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহবান জানান জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। রোববার (৩০ জুলাই) বিকেলে উখিয়া স্টেশন চত্বরে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদকগণ বক্তব্য রাখেন।এর আগে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশাল বিক্ষোভ মিছিল উখিয়া স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

Tag
আরও খবর