পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রবিবার (৩০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, মািয়ানমার হতে একটি বড় মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার সংবাদে সাবরাং বিওপি’র বিআরএম-৫ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে আলুগোলা নামক এলাকা জওয়ানরা অভিযানে যায়।


এ সময় বিজিবি জওয়ানরা কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইল ও বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় রাত সাড়ে বারোটার দিকে তিনজন ব্যক্তি ৩ টি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ মিটার এদেশের সীমানায় চলে আসে। তখন টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ৩ টি পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পার্শ্বে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।



পরে টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৩ টি পলিথিনের ব্যাগ হতে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করে।


পাচারকারীদের আটকের জন্য ওই এলাকায় রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। চোরাকারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


বিজিবির ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। যা প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করে তা ঊর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Tag
আরও খবর