পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শহর জুড়ে কড়া নিরাপত্তা, রবিবার সকালে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার (৩০ জুলাই) দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন। বর্তমানে বান্দরবান অবস্থান করা রাষ্ট্রপতি নীলগিরি হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১০ টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।


একইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজার লাবনী পয়েন্টে সমুদ্র সৈকত দর্শন করবেন। রাত ৮ টায় তিনি কক্সবাজারের একটি রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।



পরদিন সোমবার ৩১ জুলাই সকাল ১০ টায় তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন। একইদিন বিকেল ৫ টায় রাষ্ট্রপতির হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।


এই সফরে সঙ্গী হিসেবে প্রায় ৩০ জন ব্যক্তি রাষ্ট্রপতির সাথে থাকবেন।


রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীউল ইসলাম স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য জানা গেছে।



গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে কক্সবাজারের স্থানীয় প্রশাসন, জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তা। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে আছে।

Tag
আরও খবর