নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ৯৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেফতারকৃত দুইজন।

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯৭কেজি ৮শ গ্রাম গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বহনকারি একটি ট্রাক জব্দ করেন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাক থেকে এসব মাদক-সহ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) ও কিশোরগঞ্জ জেলা সদরের লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)। 

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহি ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর ট্রাক তল্লাশি করে ট্রাকের চালকের সিটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও মাদক বহনকারি ট্রাক জব্দ করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর