মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে ছিনতাইকারির কবলে পড়ে প্রাণ গেল আহত অটোভ্যান চালকের

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারিদের আঘাতে আহত রুবেল হোসেন (৩০) নামের এক ব্যাটারি চালিত অটোভ্যান চালক নিহত হয়েছে। গত রোববার (২৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত অটোভ্যান চালক রুবেল হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। 

স্থানীয়রা জানায়, রুবেল হোসেন ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ী ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যার আদমদীঘি বাজারে তার মহাজনকে অটোভ্যানের ভাড়ার টাকা দিয়ে অটোভ্যান নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৮টায় সে মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর নামক স্থানে পৌঁছিলে ৪/৫জন ছিনতাইকারি তার অটোভ্যানের গতিরোধ করে মারধরে মারত্মক আহত অবস্থায় ফেলে রেখে অটেভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত রুবেল হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন গত রোববার রাত ৮টায় তিনি বগুড়া শজিমেকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। 

Tag
আরও খবর