জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভোলায় ছেলের হাতে মা খুন।

খুনি রাহাত

ভোলার বোরহানউদ্দিনে নিজ ছেলের হাতে খুন হয়েছে মা। মা ইলিশ মাছ রান্না না করায় দা দিয়ে নির্মমভাবে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষান ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। ঘাতক ছেলে রাহাত হোসেন (৩০) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তাঁর মায়ের নাম নাছিমা বেগম (৫০)। আহত জাহানারা বেগম একই গ্রামের নাজু মৃধার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, খুনি রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় আছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বলে। তাঁর মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবে না। এরপরও রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করে। এরই মধ্যে মায়ের সঙ্গে মাছ রান্না নিয়ে রাহাতের মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত দা দিয়ে তাঁর মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশের পাশে বসে থাকে। জাহানারা নামে আহত ওই নারী রাহাতকে বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে রাহাত। বর্তমানে ওই নারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছন তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে