জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত ॥

“স্মাট পরিসংখ্যান, উন্নয়নের সোপান”এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে চতুর্থ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়েছে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকৌশলী হাসনাইন আহাম্মেদ, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরনসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৪ সালের ২৬ আগষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে চারটি পরিসংখ্যান সংস্থাকে একত্রিত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। পরে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাশ হওয়ার মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এককভাবে প্রতিষ্ঠা হয়। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী থেকে এই দিনটিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করে আসছে দপ্তরটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারী, কৃষিশুমারী, অর্থনৈতিক শুমারীসহ গুরুত্বপূর্ণ সকল সার্ভের শুমারী করার মাধ্যমে এসডিজি অর্জন ও স্মাট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখছেন বলে অনুষ্ঠানে বক্তারা জানান।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে