জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাহারকান্দি সহ বিভিন্ন এলাকার ২শতাধিক শীতার্ত পেলেন ইয়ুথ ভোলা ০৩ এর উপহার

তজুমদ্দিনের মেঘনা পাড়ের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়ালের পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ০৩নং ওয়ার্ডের মাহারকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রায় ২শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। 

২৭জানুয়ারী শনিবার দুপুরে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি, ডাইয়ারপাড়, বাড়িকান্দি এসব এলাকার মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে যেভাবে ভালবাসে তাদের সেই ভালবাসায় আমি আজীবন ঋণী। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদেরকে সেবা প্রদানের দ্বায়বদ্ধতা থেকে আজকে এসব শীতবস্ত্র  বিতরণ করা হচ্ছে। যতদিন বাঁচবো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে যাবো।

উল্লেখ্য, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি গ্রামে শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে ইয়ুথ ভোলা ০৩। শীতবস্ত্র পেয়ে সামাজিক এই  সংগঠনের চেয়ারম্যান সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শীতার্তরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে