জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভোলা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর অব জসিম।

ভোট বর্জন করেছেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মো. জসিম উদ্দিন। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালমোহনে তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন তার নেতাকর্মীদেরকে দিয়ে প্রতিটি কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এমনকি প্রতিটি কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি জানান, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগন্য। যাকে প্রহসনের নির্বাচন বলা চলে। নৌকার প্রার্থীর শাওনের কর্মীসমর্থকরা তার কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং ও লালমোহন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরকে অবহিত করেও কোনো সাড়া পাননি। যার জন্য তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

যদিও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মীসমর্থকদেরকে কেউ বাধা দিচ্ছে না। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচন চলছে শান্তিপূর্ণ।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে