জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন।

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ভোলা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন ভোলার জেলার সহকারি পরিচালক মো. রুবেল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, দুর্নীতি দমন কমিশন এর দুদক এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে