নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নির্বাচনী এলাকায় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যস্ততম দিন।

নির্বাচনী এলাকার তজুমদ্দিনে ভোলা-৩ আসনের (লালমোহন- তজুমদ্দিন) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যস্ততম দিন কেটেছে। ১৪ আগষ্ট সোমবার দিনব্যাপী তিনি দুটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নিজ অর্থায়নে ফ্রি আইসিটি প্রশিক্ষণ ও আইসিটি ল্যাব উদ্ভোদন এবং হাসপাতালে অসহায় রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেন। 

দলীয় সুত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈন উদ্দিনের সভাপতিত্বে ও দুপুর ১ টায় অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। যার মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।  নারী শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তির ব্যবস্থা করেছে। আগামীতে শেখ হাসিনা আবারো সরকার গঠন করতে পারলে শিক্ষাখাতে আরো ব্যাপক উন্নতি হবে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর লালমোহন ও তজুমদ্দিনে অসংখ্য স্কুল কলেজ স্থাপন করেছি। যেগুলি জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় এমপিওভুক্ত করতে পেরেছি। তিনি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল শিক্ষাঙ্গন ছিল ছাত্রদলের সন্ত্রাসীদের দখলে। শিক্ষা খাতে ব্যাপক লুটপাটের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা। সে কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। 

অপরদিকে দুপুর ১২ টায় চাঁদপুর মহিলা আলীম মাদ্রাসায় এমপি শাওন নিজ অর্থায়নে বেকার যুককদের নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ ও মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক আপ এর উদ্ভোদন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রশিক্ষণের পরিচালক সাদির হোসেন রাহীম। এরপর তিনি চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার আইসিটি ল্যাব উদ্বোধন করেন। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে মধ্যাহ্ন ভোজের পর বিকেল ৪ টায় তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসারত রোগীদের খোঁজ খবর নেন এবং গরিব ও অসহায় রোগীদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন। দিনব্যাপী কর্মসূচিতে এমপি শাওন এর সাথে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে