নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১১ দফা দাবীতে বরিশালে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।



বরিশাল নগরী প্রাণকেন্দ্র  অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, দর্জি শ্রমিক সংগ্রাম কমিটি, বস্তিবাসী ইউনিয়ন, প্রেস ইউনিয়ন ও রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি। সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করা, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করার দাবিসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, শ্রমিক নেতা আবু সাঈদ, শেখ আবুল হোসেন, মো. আলম খান, জে কে মুকুল, তুষার সেন, সেকান্দার সিকদার, বিধান কর্মকার, রনি তালুকদার, অপূর্ব গৌতম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, চাকরির নিরাপত্তা, দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, সরকারি গেজেট অনুযায়ী দর্জি শ্রমিকদের মজুরি নির্ধারণ, ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত দেওয়া, শ্রম আইন সংশোধন পূর্বক ইমারতসহ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত ও শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন দেওয়া এবং বাড়িভাড়া, শিক্ষা-চিকিৎসা ব্যয় কমানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লঞ্চ ভাড়া, বাস ভাড়া কমানো, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ চিকিৎসায় অব্যবস্থাপনা-নৈরাজ্য অবিলম্বে দূর করা, মজুরি কমিশন গঠন করে মানবিক জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে, সব সেক্টরে মজুরি নির্ধারণের জন্য কমিশনের অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরিবোর্ড গঠনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।সভা শেষে একটি লাল পতাকার বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়
আরও খবর