নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকিরের মাতার দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।


দৈনিক মতবাদ সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের মা মরহুমা খালেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় কুলখানী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর কলেজ রো মসজিদসংলগ্ন জাহানারা ইসরাইল স্কুল প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মোনাজাত। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু অংশগ্রহণ করেন।এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফয়জুল করিম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত পর্তুশ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সিটির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলমসহ সাংবাদিক, প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।গত ৩ নভেম্বর সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নগরীর কলেজ রো নিবাসী মরহুম অ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী খালেদা বেগম। ৯৩ বছর বয়সি খালেদা বেগমের মরদেহ ওইদিন বাদ জুমা জানাজা নামাজ শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়। 


আরও খবর