বরগুনার তালতলীতে গাঁজা সেবনের অপরাধে মো.শাওন (২২) নামে এক যুবককে তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার টি এন্ড টি রোড এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে শাওনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ কারাদ- প্রদান করেন। শাওন উপজেলার নয়াভাইজোড়া এলাকার হারুনের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার টি এন্ড টি রোড এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় শাওনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত মো.শাওন অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,মাদক সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত শাওনকে কারাগারে পাঠানো হয়েছে।
২২ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৯ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩১ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯২ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
২১৩ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে