জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুল (১৬) এর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।  শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মোহনা শুভ সন্ধ্যার দক্ষিন পশ্চিম মাথায় স্থানীয় লোকজন আসাদুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় নৌ পুলিশ ও তালতলী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মোঃ মুসার ছেলে আসাদুলসহ সমবয়সী ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। পরে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৪ জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করতে পারেনি।  আসাদুল পানিতে ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। 

পরবর্তীতে খবর পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ৭/৮ ঘন্টা ধরে সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কোনভাবেই আসাদুল কে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জিয়াউল ইসলাম বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনরা চাইলে পোস্ট মডেম রিপোর্ট ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা যাবে। 

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ১১ মিনিট আগে