কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

তালতলীতে যাত্রীবাহী বাস থেকে ৪ মণ জাটকা জব্দ

বরগুনার তালতলীতে ঢাকাগামী যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুই বাসের সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা শহরের বাস¯ট্যান্ড এলাকায় প্রশাসন ও মৎস্য বিভাগের  যৌথ অভিযানে এই জাটকা জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে তালতলী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন ও গ্রামীণ পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসে প্রায় ৪ মণ জাটকা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে