কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

আমতলীতে বেদে শিশুদের বর্ণমালা বই বিতরণ করলেন ধ্রুবতারার সদস্যরা


ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলার আমতলী উপজেলা শাখার উদ্যোগে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে বিনা মূল্যে বর্ণমালার বই ও খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।


শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার পৌরসভার পায়রা নদীর তীরে ব্লক পারে অবস্থিত বেদে পল্লীতে প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে বর্ণমালার বই ও খাবার বিতরণ করা হয়।


তারা জানান, শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে বেদে শিশুরা খুবই উচ্ছ্বসিত হয়। প্রথমবারের মতো বই হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। ছোট ছোট বাচ্চারা বই পেয়ে বারবার বইয়ের পাতা উল্টিয়ে দেখছিল।


বই বিতরণের সময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য রুপা,ধ্রুবতারার আমতলী উপজেলার সভাপতি তন্নি জুলিয়া, সাধারণ সম্পাদক আল জাবের, কোষাধ্যক্ষ মহিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, মিথুন কর্মকার, ইমরান হোসাইন,আয়সা,জুলিয়া আক্তার, কারিমা সহ অন্যান্য সদস্যরা।


এ সময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, শিক্ষা বঞ্চিত বেদেপল্লিতে আমতলীতে এটাই প্রথমবার বিনামূল্যে বর্ণমালা ব‌ই বিতরণ করা হয়েছে। সে জন্য শিশুদের মা–বাবাও অনেক খুশি হয়েছেন। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে