আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

তালতলীতে মাদ্রাসা অধ্যক্ষের নিয়োগ বানিজ্য

বরগুনার তালতলীতে মোটা অংকের টাকার বিনিময় গোপনে সিনিয়র মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে মাদরাসার গভর্নিং বডির দুই তৃতীয়াংশ (তিন ভাগের দুই ভাগ) সদস্য মঙ্গলবার সাংবাদিকদের কাছে সম্মতি দিয়ে পৃথক পৃথক ভাবে সাক্ষাতকার দিয়েছেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার তালতলী ছোটভাইজোড়া ছালেহিয়া আলিম মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ২টি, অফিস সহকারী কাম-হিসাব সহকারী-১টি ও নৈশ প্রহরী ১টি পদ শুন্য রয়েছে। শুন্য থাকা ৪টি পদের ১টিতে অধ্যক্ষের স্ত্রীকে নিয়োগ দেয়া ও বাকী ৩টি পদে নিয়োগ দেয়ার জন্য প্রায় ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ ছালেহ। মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ দেয়ার ঘটনাটি অনেকটা জানাজানি হলে গোপনে অপরিচিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রায় ২০দিন আগে থেকেই অধ্যক্ষ ছালেহ গাঁ ঢাকা দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ামতে গত ২৬ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইডে মহাপরিচালক কে, এম, রুহুল আমীনের স্বাক্ষরিত এক চিঠিতে ডিজি প্রতিনিধি হিসাবে মাহফুজা ইয়াসমিন সহকারী পরিচালক (প্রশাসন) নিয়োগের তথ্য প্রকাশ হয়। এতে এলাকার লোকজনসহ মাদরাসার গভর্নিং বডির সদস্যরা চমকে ওঠে। 

এাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম বলেন, মাদরাসার গভর্নিং বডিতে অধ্যক্ষ বাদে ৫জন সদস্যের মধ্যে ৪জনেই এ নিয়োগের কোন খবর জানিনা। মাদ্রাসার রেজুলেশন বহি আমার কাছে। এতে নিয়োগ সংক্রান্ত কোন রেজুলেশন হয়নি। 

এাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আলী আকবর হাওলাদার মোবাইল ফোনে বলেন, এবারে সভাপতি হওয়ার পরে নতুন নিয়োগের জন্য কোন রেজুলেশন বহিতে স্বাক্ষর দেইনি। নিয়োগের ব্যাপারে অধ্যক্ষ সাহেব কোনো আলোচনাও করেনি, সভাও ডাকেনি। 

গভর্নিং বডির আরেক সদস্য আঃ সালাম বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অধ্যক্ষ সাহেব প্রায় ২০লক্ষ টাকা নিয়ে ৩টি পদে ও তার স্ত্রীকে ১টি পদে গোপনে নিয়োগ দেয়ার খবর পাওয়া গেছে। অধ্যক্ষ যদি একাই নিয়োগ দিতে পারে তাহলে সরকার প্রতিষ্ঠানে কি জন্যে ম্যানেজিং কমিটি গঠন করে তাহা আমার বোধগম্য নহে।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে