আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

আমতলীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী ।

বরগুনার আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুট ও প্রাণ নাশের হুমকির অভিযোগে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোছখালী গ্রামের রামেশ্বর রায় (৭৫)]


আমতলী থানায় দায়েরকৃত অভিযোগও স্থানীয় সুত্রে জানা যায়, গোছখালী গ্রামের মোঃ মতি সিকদার (৫০) মোঃ মামুন সিকদার (৩৫) মোঃ আল আমিন সিকদার (৪৫) মোঃ মকবুল সিকদার (৪৫) এর সাথে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে অসহায় দরিদ্র রামেশ্বর রায়ের পরিবারের সাথে। 


উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন ২৬ এপ্রিল ভোর রাত্র অনুমান ৪.০০ ঘটিকার সময় মতি সিকদার, মকবুল সিকদার গংরা একদল ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে রামেশ্বর রায়ের দোকান ঘর ভাংচুর করিয়া এবং দোকানে থাকা মালামাল লুট করিয়া নিয়ে যায়।

 তখন রামেশ্বরের পরিবারের লোকজন ঘর ভাঙ্গার শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা নিষেধ করিলে মামুন সিকদার গংরা তর্কে সৃষ্টি করিয়া রামেশ্বরের পরিবারকে খুন জখম করার জন্য দাও, শাবল ও লাঠিসোটা নিয়া ধাওয়া দিলে তারা প্রাণের ভয়ে ডাক চিৎকার করিলে স্থাণীয় লোকজন আসিয়া পড়ায় মামুন , মকবুল সিকদার গংরা সটকে পড়েন।  


সরেজমিনে গেলে দেখা যায় রামেশ্বর রায়ের দোকান ঘর পানি উন্নয়ন বোর্ডের রাস্তার পাশের পুকুরের মধ্যে পড়ে আছে।

ক্ষতিগ্রহস্থ অনিমা রানী, সোনা রানী রেনু রানী জানান, আল আমিন সিকদার মামুন সিকদার গংদের ভয়ে হুমকিতে আমাদের বাড়ীর যুবতী মেয়েদের নিজ বাড়ীতে রাখতে পারছিনা। আল আমিন সিকদার মামুন সিকদার গংরা গায়ের জোরে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের সম্পত্তির ১৮টি ভিটি বিক্রি করে দিয়েছে। সিকদারদের ভয়ে আমাদের পরিবারের সদস্যরা স্বাভবিক ভাবে জীবন যাপন করতে পারছিনা। রামেশ্বর রায় আরো বলেন আমি থানায় অভিযোগ দেয়ারপর সিকদার গংরা আমার পরিবারের সদস্যদের খোজা খুজি করতেছে। আমি ও আমার পরিবারের সদস্যরা এক প্রকার পালিয়ে বেড়াচ্ছি। 


সোনা রানী রেনু রানী আরো বলেন, রাত ৪ টার সময় মকবুল সিকদার, মামুন সিকদার , আল আমিন সিকদার, আমিনুল হাওলাদার ফোরকান মিয়া আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে দেশ ছেড়ে চলে যেতে বলেন। 


 এব্যাপারে অভিযুক্ত আল আমিন সিকদার মুঠোফোনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অসি¦কার করে বলেন, কে বা কারা রামেশ্বর রায়ের দোকান ভাংচুর করেছে তা তারা জানেননা তিনি অসুস্থ ঘটনা স্থলেও ছিলেননা বলে জানান।


আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার অভিযোগ পাওয়ার কথা সি¦কার করে বলেন অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে