আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে উত্তরণের উদ্যোগে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত


বাগেরহাটের মোরেলগঞ্জে উত্তরণের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ইয়ুথ 
এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের অবহিতকরণ সভা মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে 
উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মোঃ আমিরুল আলম মিলন।  বিশেষ 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ শাহ-আলম বাচ্চু ওয়ার্ল্ড  ভিশন, বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল। 
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ  জাহাঙ্গীর আলম । প্রকল্পের বিস্তারিত তথ্য ও উপাত্ত তুলে ধরেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের সমন্বয়কারী  মোঃ সৈয়দ আহম্মেদ। 
সভায় প্রধান অতিথি বলেন, আমাদের স্বাধীনতার স্বপ্ন ছিল দেশের সকল জনগোষ্ঠীর আত্মমর্যাদাশীল জীবন গড়ে তোলা। কিন্তু অর্ধেক জনগোষ্ঠী নারী ও কন্যাশিশুদের জন্য আত্মমর্যাদাশীল জীবন তৈরি করতে না পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে না। 
কন্যাশিশুদের অধিকার হরণের একটি বড় ক্ষেত্র হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে শুধু কন্যাশিশুই ক্ষতিগ্রস্থ হয় না ক্ষতিগ্রস্থ 
হয় আমাদের সমাজ। তাই বাল্যবিবাহ প্রতিরোধে এ বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে বলে আমার মনে হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার অনিমেষ পাল,কাজী ফারহানা ও টেকনিক্যাল অফিসার বিভুদান 
বিশ্বাস মার্টিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার ইসরাত জাহান ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,  হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ  আকরামুজ্জামান,  খাউলিয়া ইউনিয়নের  চেয়ারম্যান  মাস্টার  সাইদুর রহমান,  মোরেলগঞ্জ  সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।  সভায়  শিক্ষক,  সাংবাদিক,  মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার আমন্ত্রিত  অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর