তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার

ছবি সংগৃহীত
মুক্তিপণের দাবিতে ১০ দিন ধরে আটকে রেখে নির্যাতন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনে পালাল দস্যুরা।

‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। দস্যুরা মুক্তিপণের দাবিতে টানা ১০ দিন ধরে জেলেদের জিম্মি করে রেখে নির্যাতন চালাচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।
‎
‎কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জিম্মি জেলেদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে ভোর ৫টার দিকে কালির খাল এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেদের ফেলে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। এ কারণে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল সানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)।
‎
‎কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মো. কবির নামের এক ব্যক্তি তাঁর ভাইকে ১০ দিন ধরে বনদস্যুরা জিম্মি করে রেখেছে এবং মুক্তিপণ দাবি করছে—এমন অভিযোগ জানিয়ে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে জেলেদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
‎
‎তিনি জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দমন এবং জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে ও বনজীবীর জীবিকা নিরাপদ রাখতে বনদস্যুদের তৎপরতা বন্ধ করা জরুরি। মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ ও জিম্মি করার ঘটনা তাঁদের জীবিকা ও নিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। কোস্টগার্ডের এ অভিযান সুন্দরবনে নিরাপত্তা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

‎
আরও খবর