দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোরেলগঞ্জের তরুণ প্রজন্ম আসক্ত হচ্ছে অনলাইন ক্যাসিনো বা জুয়ায়



বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের ক্যাসিনো বা জুয়া খেলার সুযোগ রয়েছে। এগুলো সহজেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খেলা যায়।
আর তাই সারাদেশের ন্যায়  বাগেরহাটের মোরেলগঞ্জের তরুণ প্রজন্মের একটি বড় অংশ আসক্ত হচ্ছে অনলাইন ক্যাসিনো বা জুয়ায়। স্কুল-কলেজগামী তরুণদের মধ্যে উল্লেখযোগ্য  সংখ্যক  এখন আসক্ত হয়ে পড়েছে সর্বনাশা এই জুয়ায়।   
 স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন  ক্যাসিনো বা জুয়ার সহজলভ্যতার কারণে    মোরেলগঞ্জের তরুণদের মধ্যেও অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার প্রবণতা ক্রমে বেড়েই চলেছে। ফলশ্রুতিতে এদের শিক্ষা, কর্ম ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
 অর্থ উপার্জনের আশায়
 অনেক তরুণ অনলাইন ক্যাসিনো বা জুয়া খেলে। তারা ভাবছে, ক্যাসিনো বা জুয়া খেলে সহজেই তারা টাকা কামাতে পারবে।
 বন্ধুদের প্রভাবে পড়ে অনেক তরুণ  অনলাইন ক্যাসিনো বা জুয়া খেলা শুরু করে। পরবর্তীতে লেখাপড়া ছেড়ে তারা এ কাজেই দিনরাত ব্যস্ত থাকছে। হাতে একটি স্মার্টফোন আর হাত খরচের অর্থ  দিয়ে শুরু  করে নেশায় ডুবে যায় তারা। লোভে পড়ে সব ফেলে ধ্বংসাত্মক এ কাজে আত্মনিয়োগ করছে তারা। ঘরে বসে, রাস্তার ধারে,খেলার মাঠে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে এটি নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তরুণদের।

এটি এখন একটি সামাজিক সমস্যা। অনলাইন ক্যাসিনো বা জুয়া আইনত দণ্ডনীয় অপরাধও বটে। 
এটি সমাধানে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবারের সদস্যদের তরুণদের উপর নজরদারি রাখতে হবে। তরুণেরা অনলাইনে কী করছে সেটি খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে এখনই। সবার সম্মিলিত  প্রচেষ্টা-ই তরুণদের এ ধ্বংসাত্মক কর্ম হতে বিরত রাখা যেতে পারে বলে সচেতন মহলের অভিমত।
Tag
আরও খবর