ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

হাতিয়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


 নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার আসামি নয়ন চন্দ্র দাসকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার র‌্যাব এবং পলিশের সহায়তায় ফেনী থেকে আটক করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।


আসামি নয়ন চন্দ্র দাস (৩২) চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। সে সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী।


জানা যায়, উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে নয়ন ঘরে ডুকে ভিকটিমকে ধর্ষন করে। কিছুক্ষন পর ভিতটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি উলঙ্গ অবস্থায় নিথর হয়ে পড়ে আছে,তখন তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পেলেন।


৫ মার্চ সন্ধায় ভিকটিমের মা বাদি হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলো।


এ বিষয়ে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সাথে জড়িত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ধর্ষণ মামলার আসামি নয়ন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোট হাজতে প্রেরণ করা হবে।

আরও খবর