আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

শিবলী মোস্তফা খানের কবিতা "ধৈর্য্য"

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 06:45:50 am

ফাইল ছবি

ধৈর্য্য ◾

শিবলী মোস্তফা খান 



জলের ঢেউকে দেখেছো?

কখনো উঁচু

কখনো বা নিচু ;

কখনো প্রবল আবার 

কখনো সে কোমল;

কখনো আশীর্বাদ 

আবার কখনো সে ভয়ংকর। 

স্রষ্টার হুকুমে সে চলমান,

প্রবাহমান কিংবা থেমে থাকার সূত্রে সে আটকে নেই।

বাতাসে কিংবা 

গাছের পাতায় কি খেয়াল করো না?

কি নিবিড় সম্পর্ক!

কখনো বাতাসের দোলায় পাতাগুলো 

হেসে-নেচে যেন কুটি কুটি।

আবার কখনো সে ধৈর্য্য ধরে প্রিয়তমের।

বাতাসের ও কি ধৈর্য্য!

পাতাগুলো ঝড়ে পড়ে যায় আবার পাতা জন্মায়,

নতুন পাতাকে পরম স্নেহে আবার আগলে নেয়,

ঝরে যাওয়া পাতার বিরহে সে নেই।

প্রকৃতির এই নিয়মে 

জীবনের যেন এক সূত্র খুঁজে পাওয়া যায়;

দুঃখ বেদনাগুলো যেমন হানা দেয়,

সুখের ঝড় ও বয়ে যায়।

বিপদ যেমন থাকে ওপারে

সফলতা ও থাকে।

ভালোবাসা যেমন থাকে, বিচ্ছেদ ও তো থাকে।

দুঃখ ছাড়া সুখ, কিংবা 

বিপদ ছাড়া সফলতার কি দাম, হায়!

এভাবে স্রষ্টা যদি পরীক্ষা নেন,

আখিরাতে পুরষ্কার ও তো তিনিই দেন।

জীবন!

কোনো সূত্রে কি আটকাতে পারো তারে?

দুঃখ-বিপদ!

এলে তবে ধৈর্য্য কোথায় হারায়?

সুখ-সফলতা!

হায়, এলে কৃতজ্ঞতা কোথায় যায়?

জীবন!

এই গোলধাধায় হীনমন্যতা যেন খুবলে না খায়।

ধৈর্য্য, কৃতজ্ঞতা ও সহিষ্ণুতা সহ সকল ভালো গুণ

যেন আপন অন্তরে শোভা পায়।


আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৪ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে