বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনির শ্বেতপুরে নেশাগ্রস্থ সন্তান কর্তৃক পিতাকে মারধর ও বিচুলীর গাদায় অগ্নিকাণ্ড

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে নেশাগ্রস্ত সন্তানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করায় সন্তান কর্তৃক পিতাকে মারধর ও নিজের বাড়িতে বিচুলীর গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে বেউলা সড়কগামী শ্বেতপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে।


বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন এর নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন (২৬) দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন জানান, মাদকের মরণ ছোবলের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে পিতা শহিদুল ইসলাম বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন তার পিতাকে মারধর করে। একপর্যায়ে বাড়ির সীমানায় থাকা বিচুলীর গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। ফায়ার সার্ভিসে সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত ইমরান হোসেনকে আটকের চেষ্টা অব্যহত আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুঃ ৩০ হাজার টাকার বিচুলীর ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে।
আরও খবর